ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 30

ফাইল ছবি

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানের ঘটনায় দীর্ঘদিনের অপেক্ষার পর সামনে এলো বড় অগ্রগতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের হাতে তুলে দিয়েছে বহুল আলোচিত সেই তদন্ত প্রতিবেদন। আর তাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে প্রসিকিউশনের হাতে পৌঁছায় এই প্রতিবেদন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিবেদনটি এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তদন্তে যাদের নাম এসেছে, তাদের তালিকায় রয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর, তৎকালীন পুলিশপ্রধান, র‍্যাব প্রধান এবং ডিএমপি কমিশনারসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো- তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনও চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন চিফ প্রসিকিউটর।

এদিকে মামলার অগ্রগতি জানতে রবিবার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ ১০ থেকে ১৫ জন নেতা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।

২১ জুলাই আদালতে জমা পড়বে এই বহুল প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন। এরপরই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সর্বশেষ আপডেট ০১:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬