স্পেনের জয়ের পক্ষে কিংবদন্তি রোনালদো
- সর্বশেষ আপডেট ০৮:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 34
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন সহজেই শিরোপা জিতবে বলে মনে করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার মতে, টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল সবচেয়ে গোছানো ও শক্তিশালী দলগুলোর একটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, স্পেনের ফুটবল কোনো হঠাৎ সাফল্যের ফল নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনা ও নিজস্ব ফুটবল দর্শনের ফসল। ছোটবেলা থেকেই দেশটির খেলোয়াড়রা এই ধারার ফুটবলে গড়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
রোনালদোর বিশ্বাস, লুইস দে লা ফুয়েন্তের দল ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারবে। তবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে থেকেও জয় তুলে নেওয়ার উদাহরণ টেনে রোনালদো বলেন, আর্জেন্টিনা প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেখিয়েছে। কিন্তু সংগঠন ও কৌশলের দিক থেকে স্পেন এগিয়ে।






































