ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ইনিংসে ২৭২ রানেই অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 45

বাংলাদেশকে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের উল্লাস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনে মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ ১০ রানের মধ্যে পতন হয়েছে ৪ উইকেটের।

এর আগে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে ২২০ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ওপেনার। ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করেন সাদমান।

এরপর বিশপের বলে বোল্ড হন তাওহীদ হৃদয়। আগের দিন ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে আর রান যোগ করতে পারেননি তিনি। তার সংগ্রহ ৪২ রান।

এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটি থেকে আসে ৩২ রান। ১৫ রান করে কেভিন সিনক্লেয়ার ওয়ারিকানের বলে বোল্ড হন মিরাজ। নতুন বল হাতে নিয়ে ক্যারিবীয় বোলাররাও চেপে ধরেন বাংলাদেশের ব্যাটারদের।

শামার জোসেফের বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দেন নাঈম হাসান। একই বোলারের শিকার হয়ে ৬ রান করে ফেরেন হাসান মাহমুদ। এরপর ওয়ারিকানের বলে ক্যাচ দিয়ে ফেরেন তাইজুল ইসলাম। পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শরিফুল ইসলাম। তাতেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন ওয়ারিকান। তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া শামার জোসেফ ও জশুয়া বিশপ পেয়েছেন ২টি করে উইকেট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রথম ইনিংসে ২৭২ রানেই অলআউট বাংলাদেশ

সর্বশেষ আপডেট ১২:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬