ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরির পর ফিরলেন সাদমান, দ্রুত বিদায় হৃদয়েরও

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 46

সেঞ্চুরির পর ফিরলেন সাদমান, দ্রুত বিদায় হৃদয়েরও

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তবে শতক পূর্ণ করার পরপরই আউট হন তিনি। এরপর অভিষিক্ত বোলার বিশপের বলে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়ও।

দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে ঠেলে দুই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন সাদমান। ২২০ বলে শতকটি করেন তিনি। দীর্ঘ ১৭ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

তবে শতক পূর্ণ করার পর বিশপের বলে এলবিডব্লিউ হন সাদমান। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। আলট্রাএজে ব্যাটে বল লাগার প্রমাণ মেলেনি। বল ট্র্যাকিংয়েও দেখা যায়, বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করত। টেস্ট ক্রিকেটে এটিই বিশপের প্রথম উইকেট।

এরপর ব্যাটিংয়ে নেমে কোনো রান যোগ করার আগেই বোল্ড হন হৃদয়। আগের দিন ৪২ রানে ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

প্রথম দিনের খেলা শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছিল বাংলাদেশ। সাদমান ৯৯ রানে অপরাজিত ছিলেন। হৃদয়ের সংগ্রহ ছিল ৪২ রান। এ ছাড়া মুমিনুল হক ২৮ এবং নাজমুল হোসেন শান্ত ১৯ রান করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেঞ্চুরির পর ফিরলেন সাদমান, দ্রুত বিদায় হৃদয়েরও

সর্বশেষ আপডেট ১০:০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬