ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদ-নারী ব্যবসায় বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 18

অতিরিক্ত ডিআইজি জহির

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের অভিযানের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। এর আগে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনায় পুলিশের প্রতি জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি এবং জনসম্মুখে বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর খিলক্ষেত থানার পুলিশ হাউজিং-১ এলাকার ওই তিনতলা বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটির মালিক আব্দুল্লাহ আল জহির তখন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে বাড়িটি থেকে ২৬ নারী ও ৫৮ পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও ছিলেন। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের অভিযোগ, বাড়িটিতে সারা রাত ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও মাদকের কারবার চলছিল। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, বাড়িটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছিল।

তবে বাড়ির মালিক আব্দুল্লাহ আল জহিরের দাবি, বাড়িটি এয়ারবিএনবি ও ট্রাভেলার প্ল্যাটফর্মে ভাড়ার জন্য তালিকাভুক্ত ছিল। জন্মদিনের অনুষ্ঠান ও গায়ে হলুদের মতো আয়োজনের জন্য বাড়ির উঠান ভাড়া দেওয়া হতো। সেখানে মাদক বা অবৈধ কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল বলেও দাবি করেন তিনি।

তাঁর বক্তব্য, ভাড়া নেওয়া ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় বাড়ির মালিকের ওপর বর্তানো উচিত নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মদ-নারী ব্যবসায় বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির

সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬