ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 46

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেছেন, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।

শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছিল। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে সনদটিকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন দেখা দিয়েছিল।

তিনি জানান, সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্টরা তাতে সম্মত হননি। পরে অনানুষ্ঠানিকভাবে আদালতের সঙ্গে আলোচনা করা হলে আদালত বিষয়টিকে রাজনৈতিক বলে উল্লেখ করে রাজনৈতিকভাবেই সমাধানের পরামর্শ দেয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে দেশে যেন আর কোনো জুলাইয়ের মতো পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি এড়াতে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। তবে সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে; লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারকরা বিচার পরিচালনায় যথেষ্ট স্বাধীন। দেশ ও জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাও সার্বভৌম ক্ষমতার অধিকারী হবেন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় সরকারের বিশ্বাসের কথা তুলে ধরে তিনি বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬