ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা অ্যাফেয়ার্স-এ সংবাদ প্রকাশের পর

তদন্তের মুখোমুখি নরসিংদী পাসপোর্ট অফিসের আবুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 226

নরসিংদীর পাসপোর্ট কর্মকর্তা আবুলের তেলেসমাতি

অনলাইন নিউজ পোর্টাল ‘ বাংলা অ্যাফেয়ার্স’-এ সংবাদ প্রকাশের পর তদন্তের মুখোমুখি হচ্ছেন নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. আবুল হোসেন। সংস্থাটির উপ-পরিচালক মো. আবুল হোসেনকে অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়ে গত ১৪ অক্টোবর একটি চিঠি ইস্যু করা হয়েছে।

চিঠি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষে তদন্ত কমিটির শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৭ অক্টোবর ‘মাসিক আয় ২০ হাজার, সম্পদ কয়েক কোটির/ নরসিংদীর পাসপোর্ট কর্মকর্তা আবুলের তেলেসমাতি ‘ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বাংলা অ্যাফেয়ার্স।

ওই প্রতিবেদনে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. আবুল হোসেনের আয়কর রিটার্ন ও বিভিন্ন সরকারি নথি বিশ্লেষণ করে তাঁর প্রায় ৪০০ কাঠা জমি, ঢাকা ও সাভারে দুটি ফ্ল্যাট এবং খুলনায় তিনটি বাণিজ্যিক দোকানের তথ্য তুলে ধরা হয়। অভিযোগ রয়েছে, এসব সম্পদের বড় একটি অংশ আয়কর রিটার্নে গোপন করা হয়েছে। কিছু সম্পদ স্ত্রী নাদিরা খাতুন ও শ্যালক শফিকুল ইসলামের নামেও রয়েছে।

আয়কর নথি অনুযায়ী, আবুল হোসেনের মাসিক করযোগ্য আয় ২০ হাজার ৩৯৯ টাকা, অথচ পারিবারিক ব্যয় প্রায় ৫৪ হাজার টাকা। প্রদর্শিত নিট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার ৪৮৭ টাকা। অনুসন্ধানে তাঁর নামে অন্তত দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও টিআইএন ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।
এ ছাড়া পাসপোর্ট সেবা দিতে অর্থ দাবি ও দালালদের মাধ্যমে লেনদেনের অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলা অ্যাফেয়ার্স-এ সংবাদ প্রকাশের পর

তদন্তের মুখোমুখি নরসিংদী পাসপোর্ট অফিসের আবুল

সর্বশেষ আপডেট ০৯:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬