শিরোনাম
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 7
রাজধানীর গুলশান থেকে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশান-১-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
স্বপন ভট্টাচার্যের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

































