ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচআইভি শনাক্তদের ৮৫ শতাংশ পুরুষ, নারী ১৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 5

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দেশে নতুন করে শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা নারীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত এক বছরে শনাক্ত হওয়া রোগীদের ৮৫ শতাংশ পুরুষ, বিপরীতে নারীর সংখ্যা ১৫ শতাংশ। একই সময়ে দেশে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। আগের বছরের তুলনায় নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশে শনাক্ত এইচআইভি আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬১৮ জন।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় তিনি এসব তথ্য জানান। আগামী ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। অর্থাৎ এক বছরে নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে ৪১৪ জন বা প্রায় ২১ দশমিক ৯ শতাংশ।

লিঙ্গভিত্তিক হিসাবে নতুন শনাক্তদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ এবং ১৫ শতাংশ নারী। এ ছাড়া হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মধ্যেও সংক্রমণ শনাক্ত হয়েছে। বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নতুন শনাক্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। অর্থাৎ সংক্রমণের বড় অংশই কর্মক্ষম ও তরুণ বয়সী জনগোষ্ঠীর মধ্যে শনাক্ত হচ্ছে।

সংক্রমণের ধরন বিশ্লেষণে দেখা গেছে, নতুন শনাক্তদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী এবং ১ শতাংশ নারী যৌনকর্মী। এ ছাড়া বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।

এইচআইভি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। ২০২৫ সালে এ রোগে ২৫৪ জনের মৃত্যু হয়েছিল। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ জনে। অর্থাৎ এক বছরে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি নিয়ে বসবাস করছেন। তাঁদের মধ্যে ১৬ হাজার ৬১৮ জন শনাক্ত হয়েছেন। সে হিসাবে আনুমানিক ৩ হাজার ২০০ জনের বেশি আক্রান্ত ব্যক্তি এখনো শনাক্তের বাইরে রয়েছেন।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, এইচআইভি সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ যৌন আচরণ, সংক্রমণের ঝুঁকি ও পরীক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

বিশ্ব এইডস দিবস সামনে রেখে নতুন শনাক্তের এই পরিসংখ্যান দেশে এইচআইভি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরছে। আক্রান্ত ব্যক্তিদের সামাজিক বৈষম্য ও হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি শনাক্তের বাইরে থাকা ব্যক্তিদের পরীক্ষার আওতায় আনাও এখন বড় চ্যালেঞ্জ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এইচআইভি শনাক্তদের ৮৫ শতাংশ পুরুষ, নারী ১৫

সর্বশেষ আপডেট ০৩:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬