ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে নিহত যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ১২:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 9

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে নিহত যুবলীগ নেতা

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতা ইব্রাহিম সিপাহী নিহত হয়েছেন। তিনি রুদ্রকর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি ছিলেন। সংঘর্ষে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তাঁর যুবলীগের পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মী জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের কর্মসূচি প্রতিহত করতে আগের রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপ চলে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা ইব্রাহিম নিহত হন।

সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ২০ থেকে ২৫টি মোটরসাইকেল এবং পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

ঘটনার সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। পরিস্থিতির অবনতি হলে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। তাঁরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, লকডাউনকে কেন্দ্র করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছিল। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে নিহত যুবলীগ নেতা

সর্বশেষ আপডেট ১২:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬