ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ১১:২৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 8

তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এর মধ্যে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।

তীব্র শীতের প্রভাবে পঞ্চগড়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জেলা আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আগের দিন এই তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। হিমালয়সংলগ্ন এলাকায় অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় তেঁতুলিয়ায় শীতের অনুভূতি আগেই শুরু হয়।

তিনি আরও জানান, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরের এই জনপদে শীতের তীব্রতা বাড়তে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

সর্বশেষ আপডেট ১১:২৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬