ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ওসি শ্যামল

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 8

হোসেনপুরের ওসি

কিশোরগঞ্জের হোসেনপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শ্যামল মিয়া। যোগদানের পরপরই চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।

থানা সূত্রে জানা গেছে, এর আগে শ্যামল মিয়া কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন কর্মস্থলে যোগ দিয়ে হোসেনপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি।

শ্যামল মিয়া বলেন, হোসেনপুর থানা হবে জনবান্ধব। থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ হোসেনপুর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ওসি শ্যামল

সর্বশেষ আপডেট ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬