ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 170

হোসেনপুরে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

কিশোরগঞ্জের হোসেনপুরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যার পর হোসেনপুর নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

দীর্ঘদিন ধরে নতুন বাজারের প্রধান সড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে কাঁচা সবজি, ফলসহ বিভিন্ন পণ্য নিয়ে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন কিছু ব্যবসায়ী। এতে পথচারীদের চলাচলে বিঘ্নের পাশাপাশি বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে অভিযানে নামেন ইউএনও। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর বসানো কাঁচা মরিচ, পেঁপে, আলু, কলাসহ বিভিন্ন সবজির অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে দোকান না বসানোর জন্য সতর্ক করা হয়।

অভিযানকালে ইউএনও রেকসোনা খাতুন বলেন, সরকারি সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করা বেআইনি। জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নতুন বাজারকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা প্রয়োজন। সড়কের ওপর আর কোনো দোকান বসতে দেওয়া হবে না।

অভিযানে হোসেনপুর থানা পুলিশের সদস্য, আনসার সদস্য, উপজেলা প্রশাসনের কর্মচারী এবং বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অভিযানকে স্বাগত জানিয়েছেন বাজারের ক্রেতা ও পথচারীরা। তারা বাজারটি দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হোসেনপুরে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

সর্বশেষ আপডেট ০১:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬