ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল, গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 4

কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল, গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পৃথক স্থানে এসব হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাংকের একটি কক্ষে আগুন ধরে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে ককটেলটি ছুড়ে মারে। এটি জজের নিজ কক্ষের সামনের অংশে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।

অন্যদিকে, রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার টিঅ্যান্ডটি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখা লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পেট্রলবোমার দুটি ব্যাংক ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অন্যটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে আগুনের সৃষ্টি করে। পরে ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি লেপ ও তোশক পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক রেকনুজ্জামান আমিন জানান, দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ব্যাংকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় জজের বাসভবনে ককটেল, গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা

সর্বশেষ আপডেট ০৪:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬