ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন ঘিরে চ্যালেঞ্জের কথা স্বীকার সিইসির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 5

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (সংগৃহীত)

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জের আশঙ্কা করছে নির্বাচন কমিশন (ইসি)। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন ছাড়া নির্বাচন কমিশনের অন্য কোনো এজেন্ডা নেই।

রোববার (২৯ নভেম্বর) সকালে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম দিনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ইউপি নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।

তিন দিনব্যাপী এই সংলাপের প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ আরও ১৮টি দলের সঙ্গে বসবে ইসি। শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ কর্মসূচির তথ্য জানানো হয়।

বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন জানায়, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে।

দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউপি নির্বাচন ঘিরে চ্যালেঞ্জের কথা স্বীকার সিইসির

সর্বশেষ আপডেট ০১:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬