ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় নাবিকের বাড়িতে চুরি, ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০৮:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 391

মোংলায় নাবিকের বাড়িতে চুরি, ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট

বাগেরহাটের মোংলায় বিদেশগামী জাহাজের এক নাবিকের বাড়ির জানালা ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মোংলা থানায় লিখিত অভিযোগ দিলেও শনিবার রাত পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মো. জামাল উদ্দিন মোংলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাসানী সড়কের বাসিন্দা। তিনি বিদেশি জাহাজে নাবিক হিসেবে কর্মরত।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পারিবারিক কাজে পরিবারের সদস্যদের নিয়ে মোর্শেদ সড়কে নিজেদের পুরোনো বাড়িতে যান জামাল উদ্দিন। এ সময় ভাসানী সড়কের বাড়িটি তালাবদ্ধ ছিল। প্রায় পাঁচ ঘণ্টা বাড়িতে কেউ না থাকার সুযোগে সন্ধ্যা কিংবা রাতের কোনো একসময় চোরেরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে ঘরের ড্রেসিং টেবিলের তালা ভেঙে চারটি স্বর্ণের চেইন, তিনটি লকেট, তিন জোড়া কানের দুল, একটি ডায়মন্ডের নাকফুল, একটি রুপার চেইন, দুটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় তারা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরে জানালা ও ড্রেসিং টেবিলের তালা ভাঙা দেখতে পান জামাল। পরে রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরদিন শনিবার বেলা ১১টার দিকে মোংলা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

এদিকে, চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। এমনকি থানায় অভিযোগ দিয়েও অনেকে প্রতিকার পাচ্ছেন না।

স্থানীয়দের দাবি, এলাকায় চোরদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য ও তালিকা রয়েছে। এরপরও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চুরির ঘটনা বাড়ছে। রাতের টহল পুলিশের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, টহল দেওয়ার পরিবর্তে অনেক সময় পুলিশ সদস্যদের বিভিন্ন স্থানে আড্ডা দিতে দেখা যায়।

স্থানীয়দের আরও দাবি, সম্প্রতি মোংলা পৌর শহরের বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, এ ঘটনাসহ সম্প্রতি সংঘটিত কয়েকটি চুরির ঘটনায় প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চুরি প্রতিরোধে রাতের টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। টহল দলের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলায় নাবিকের বাড়িতে চুরি, ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট

সর্বশেষ আপডেট ০৮:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬