শিরোনাম
মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
- সর্বশেষ আপডেট ০৩:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 68
বাগেরহাটের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মোঃ ওলী খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কাইনমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ওলী খান কাইনমারি এলাকার বাসিন্দা। তিনি মৃত জব্বার খানের ছেলে।
অভিযান শেষে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা মাদকসহ তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআরবি ফোর্সেস জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
































