ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগ পেলেই স্বপ্ন পূরণ করতে পারবে শ্রবণপ্রতিবন্ধী শিশুরা

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 31

সুযোগ পেলেই স্বপ্ন পূরণ করতে পারবে শ্রবণপ্রতিবন্ধী শিশুরা

শিক্ষা, যোগাযোগ ও সামাজিক অংশগ্রহণের উপযুক্ত সুযোগ পেলে শ্রবণপ্রতিবন্ধী শিশুরাও নিজেদের সম্ভাবনা বিকশিত করে স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের অধিকার, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা শুধু সহানুভূতির বিষয় নয়; বরং মানবাধিকার, মর্যাদা, সমতা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে ‘ক্যান ইউ হিয়ার মি’ শীর্ষক জাতীয় সচেতনতামূলক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিলভেস্টার মিখায়েল মধু। প্রধান অতিথি ছিলেন ইন্টারঅ্যাক্ট এশিয়ার পার্টনার অ্যাডভাইজার সেফিয়া জনসন। বিশেষ অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার। ‘ফ্রম রাইটস টু রিয়েলিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন টনি মাইকেল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষক তুলি দাস ও অভিভাবক আয়শা সিদ্দিকা। সঞ্চালনা করেন সংস্থাটির এইচআর ম্যানেজার মিতা বৈরাগী। মুক্ত আলোচনায় অংশ নেন সেভ দ্য চিলড্রেনের ইসিসিডি ম্যানেজার জান্নাতুন নাহারসহ অন্যরা।

স্বাগত বক্তব্যে সিলভেস্টার মিখায়েল মধু বলেন, যে পরিবারে একজন প্রতিবন্ধী শিশু বেড়ে ওঠে, সেই পরিবারের সদস্যদের মনে নানা বেদনা ও উদ্বেগ থাকে। এসব শিশুকে সমাজের মূলধারায় এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে পাশে দাঁড়াতে হবে। তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সমাজের সব মানুষের ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন।

প্রবন্ধে টনি মাইকেল বলেন, প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তি রাষ্ট্র, সমাজ ও পরিবার; সব পর্যায়েই আরও বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে। শিশু অধিকার, শিশু আইন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী এসব শিশুর অধিকার নিশ্চিত করার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে।

তিনি উল্লেখ করেন, শিক্ষাখাতে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য নির্দিষ্ট বাজেটের ঘাটতি রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ লাখ ১০ হাজার শিক্ষককে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী করে তুলতে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলেও এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগের অভাব রয়েছে।

টনি মাইকেল বলেন, প্রশিক্ষণহীন শিক্ষকের কারণে শ্রবণপ্রতিবন্ধী শিশুরা শ্রেণিকক্ষে নানা সমস্যার মুখে পড়ে। সাংকেতিক ভাষাসহ উপযুক্ত যোগাযোগের ব্যবস্থা না থাকায় তাদের শেখা, অন্যদের সঙ্গে মেলামেশা, নিজের মত প্রকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, একজন শ্রবণপ্রতিবন্ধী শিশু শ্রেণিকক্ষে উপস্থিত থেকেও পাঠ বুঝতে না পারায় শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে। একইভাবে কোনো শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি সরকারি দপ্তরে গিয়েও যোগাযোগ সহায়তার অভাবে প্রয়োজনীয় সেবা পান না। যোগাযোগ নিশ্চিত না হলে সেবায় প্রবেশাধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তি; দুটিই অসম্পূর্ণ থেকে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে প্রবন্ধে বলা হয়, বিশ্বে প্রায় ১৫০ কোটি মানুষ শ্রবণশক্তি হ্রাসজনিত সমস্যায় ভুগছেন। তাঁদের মধ্যে প্রায় ৪৩ কোটি মানুষের গুরুতর শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এ ছাড়া প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশু শ্রবণশক্তি হ্রাস নিয়ে জীবনযাপন করছে। শিশুদের শ্রবণশক্তি হ্রাসের প্রায় ৬০ শতাংশ ঘটনা প্রতিরোধযোগ্য বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২১ সালের প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় জরিপের তথ্য অনুযায়ী, দেশে শ্রবণপ্রতিবন্ধিতার হার শূন্য দশমিক ১৯ শতাংশ এবং বাকপ্রতিবন্ধিতার হার শূন্য দশমিক ১১ শতাংশ। তবে এসব পরিসংখ্যান প্রতিবন্ধিতার নির্ধারিত শ্রেণিভিত্তিক চিত্র তুলে ধরে; শ্রবণপ্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের সব ধরনের চাহিদা এতে প্রতিফলিত হয় না।

প্রবন্ধে আরও বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তাঁদের অধিকার। তাই সহানুভূতি বা বিচ্ছিন্ন কিছু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে আইন, নীতি ও বাস্তব উদ্যোগের মাধ্যমে তাঁদের অধিকার নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি সেফিয়া জনসন বলেন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বরিশাল ও সাভারে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য দুটি স্কুল পরিচালনা করছে। এসব উদ্যোগ শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শুধু বেসরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সরকারকেও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি ডা. আব্দুন নূর তুষার বলেন, শ্রবণপ্রতিবন্ধিতা একটি স্বাস্থ্যগত সমস্যাও। জন্মগত কারণে শিশুদের মধ্যে এ সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি উচ্চ শব্দের কারণেও শিশু ও প্রাপ্তবয়স্করা শ্রবণশক্তি হারাচ্ছেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় রাজধানী ঢাকার মতো শহরে মানুষের শ্রবণশক্তি ঝুঁকির মধ্যে পড়ছে।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইনে অধিকার স্বীকৃত থাকলেও বাস্তবে শিক্ষা ও সেবা গ্রহণের ক্ষেত্রে নানা বাধা রয়েছে। শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যাচ্ছে না। সরকারি বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ হলেও তার বড় অংশ অবকাঠামো ও যন্ত্রপাতি কেনার পেছনে ব্যয় হয়। এসব শিশুর শিক্ষা ও যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে।

সেমিনারে অংশ নেয় সাভারের অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদ সালমি মানহা। শ্রবণপ্রতিবন্ধী হলেও ছবি আঁকায় দক্ষ এবং পড়াশোনায়ও ভালো সে। তবে শিক্ষকদের কথা শুনতে ও বুঝতে না পারায় শ্রেণিকক্ষে তাকে সমস্যায় পড়তে হয়।

তার মা আয়শা সিদ্দিকা বলেন, সন্তানের শিক্ষার জন্য তাঁকে শিক্ষকতা ছেড়ে সিরাজগঞ্জ থেকে সাভারে চলে আসতে হয়েছে। প্রতিটি জেলায় বিশেষায়িত বিদ্যালয় থাকলে তাঁকে চাকরি ছাড়তে হতো না। তিনি বলেন, ওয়ার্ল্ড কনসার্ন ল্যাব স্কুলের শিক্ষকেরা শিশুদের প্রতি যথেষ্ট মানবিক।

প্রধান শিক্ষক তুলি দাস জানান, তাঁদের প্রতিষ্ঠানে বর্তমানে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী ৫৬ জন শিক্ষার্থী রয়েছে। ১৯৯৪ সালে বরিশালে মাত্র চারজন শ্রবণপ্রতিবন্ধী শিশুকে নিয়ে একটি বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। পরে ১৯৯৮ সালে সাভারে দুজন বাক্‌প্রতিবন্ধী ও দুজন শ্রবণপ্রতিবন্ধী শিশুকে নিয়ে আরেকটি বিদ্যালয় চালু করা হয়। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫২২ জন বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী শিশুকে শিক্ষা দিয়েছে। দাতা সংস্থাগুলো এগিয়ে এলে এসব শিশুর শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার পথ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুযোগ পেলেই স্বপ্ন পূরণ করতে পারবে শ্রবণপ্রতিবন্ধী শিশুরা

সর্বশেষ আপডেট ০৬:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬