ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ১ হাজার পরিবারে গরুর মাংস বিতরণ

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০৪:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 10

মোংলায় ১ হাজার পরিবারে গরুর মাংস বিতরণ

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির চাহিদা পূরণে বাগেরহাটের মোংলায় বিনামূল্যে গরুর মাংস বিতরণ করেছে বাঙালী ফাউন্ডেশন। শনিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় ধাপে পৌরসভার চারটি ওয়ার্ডের ১ হাজার পরিবারের মধ্যে এ মাংস বিতরণ করা হয়।

বিকেল ৪টায় মোংলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাঙালী ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।

আয়োজকরা জানান, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্কসহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় দেশজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাঙালী ফাউন্ডেশন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়া দরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য।

মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা। তারা জানান, বর্তমান বাজারে গরুর মাংস কেনা তাদের জন্য কঠিন। এমন পরিস্থিতিতে বিনামূল্যে মাংস পেয়ে তারা উপকৃত হয়েছেন।

বিতরণ কার্যক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবান প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১০ সেপ্টেম্বর প্রথম ধাপে মোংলায় ১ হাজার ৪০০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করেছিল বাঙালী ফাউন্ডেশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলায় ১ হাজার পরিবারে গরুর মাংস বিতরণ

সর্বশেষ আপডেট ০৪:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬