ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের কোলে ফেরা হলো না তূর্যের, মরদেহ কারাফটকে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 9

মায়ের কোলে ফেরা হলো না তূর্যের, মরদেহ কারাফটকে

যে সন্তানকে একা রেখে কারাগারে যাওয়ার কথা ভেবে আদালতে কান্নায় ভেঙে পড়েছিলেন মা, সেই সন্তানই শেষ পর্যন্ত আর মায়ের কোলে ফিরতে পারল না। মায়ের স্নেহের অপেক্ষায় থাকা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য শুক্রবার রাতে মারা গেছে। সন্তানের মৃত্যুর পর শেষবারের মতো মায়ের মুখ দেখার কথা ছিল, কিন্তু সেই সুযোগও মেলেনি। শেষ পর্যন্ত মায়ের সঙ্গে শেষ দেখা করাতে শিশুটির নিথর মরদেহ নিয়ে যেতে হয়েছে কারাগারের ফটকে। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে কারাবন্দি মায়ের অসহায়ত্ব- এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত ৪ অক্টোবর গ্রেপ্তার হন শারমিন সুলতানা শর্মী (৪৪)। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বারবার বলেছিলেন, তার বিশেষ চাহিদাসম্পন্ন একটি সন্তান রয়েছে। শিশুটিকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়। বাবা-মা ছাড়া তার দেখাশোনার মতো কেউ নেই। আদালতে শর্মীর কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে শর্মীর মুক্তির দাবিও ওঠে। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শারমিনের সেই সন্তান নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর পর শেষবারের মতো তার মুখ দেখতে মায়ের প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি বলে দাবি করেছেন স্বজনেরা। পরে মায়ের সঙ্গে শেষ দেখা করানোর জন্য তূর্যের মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, ছেলের মরদেহ নিয়ে তিনি কাশিমপুর নারী কারাগারের উদ্দেশে রওনা হয়েছেন।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, শারমিন সুলতানার ছেলের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় কারাবিধি মেনে নিরাপত্তা নিশ্চিত করে কারাফটকে শিশুটির মুখ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এ জন্য শারমিনকে প্রায় দুই মিনিট সময় দেওয়া হবে।

এর আগে শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে। তাকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় কারাগারের বাইরে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে কারাফটকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

সন্তান হারানোর শোকে ভেঙে পড়া শাহাদাৎ হোসেন কান্নার কারণে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এখন কাকে নিয়ে থাকব।’

শাহাদাৎ হোসেন জানান, শনিবার আসরের নামাজের পর রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদে তূর্যের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মোহাম্মদপুর কবরস্থানে তার দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ছিলেন। এ ছাড়া ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মায়ের কোলে ফেরা হলো না তূর্যের, মরদেহ কারাফটকে

সর্বশেষ আপডেট ০১:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬