ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আট ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 141

আট ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ

সমসাময়িক রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কারসহ আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সেই ঐক্য প্রক্রিয়া কার্যকর করতে সংস্কারকে আলোচনার এজেন্ডায় যুক্ত করার পরামর্শ দিয়েছে এনসিপি। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের বিষয়টি আলোচনায় এসেছে। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলামের দাবি, দেশে চলমান অস্থিরতার সঙ্গে ভারতের সরাসরি সংযোগ রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও এ বিষয়ে তৎপরতা চলছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন ও সংখ্যালঘুদের জমি দখলের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ভারতের বাংলাদেশবিরোধী প্রচারণা মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, আওয়ামী লীগ প্রশ্নে সরকারের দায়িত্ব বেশি। এ বিষয়ে দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন এবং দেশের স্বার্থে একটি জাতীয় পররাষ্ট্রনীতি নির্ধারণ করা প্রয়োজন।

বৈঠক শেষে এনসিপি সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে। সরকার কার্যকর উদ্যোগ নিলেই বৈঠককে ফলপ্রসূ বলা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আট ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ

সর্বশেষ আপডেট ০৪:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬