শিরোনাম
ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৩৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 73
উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। হঠাৎ ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
Tag :
bangladesh news Earthquake Nepal Earthquake উত্তরবঙ্গ ঠাকুরগাঁও নেপাল পঞ্চগড় প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা































