ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের আহ্বান

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 6

নারী নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের আহ্বান

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন কিংবা সচেতনতামূলক প্রচার যথেষ্ট নয়। এ জন্য আইনের কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের সুরক্ষা, সহজলভ্য সহায়তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যে এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী অধিকার ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চললেও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। সমাজে সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মূল প্রবন্ধে এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, দেশে সহিংসতা প্রতিরোধে আইন থাকলেও ভুক্তভোগীদের বড় একটি অংশ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির অভাব এর অন্যতম কারণ। অভিযোগ গ্রহণের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা, দ্রুত তদন্ত এবং প্রান্তিক নারী ও কন্যাশিশুদের জন্য চিকিৎসা, আইনি ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্যানেল আলোচনায় ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন ছাড়া শুধু আইন ও নীতিমালা দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। শৈশব থেকেই শিক্ষার মাধ্যমে নারী-পুরুষের সমতার ধারণা গড়ে তুলতে হবে। বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর নারীদের অভিজ্ঞতা বুঝতে পৃথকভাবে তথ্য বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা বলেন, সহিংসতার অভিযোগ জানানোর পরও অনেক নারী সহায়তা নিতে গিয়ে নতুন করে হয়রানি ও ভোগান্তির শিকার হন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ বিদ্যমান সেবাকেন্দ্রগুলোতে প্রশিক্ষিত কর্মী, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও কার্যকর সহায়তা রয়েছে কি না, তা পর্যালোচনা করা দরকার। অভিযোগের পর ভুক্তভোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না, সেটিও নিয়মিত তদারকির আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হলেও সাংবিধানিক অধিকার এবং বাস্তবে ন্যায়বিচার পাওয়ার মধ্যে বড় ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতে পুলিশের প্রশিক্ষণ, মামলার আলামত সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জোরদার করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে এসব সেবা পৌঁছে দেওয়া জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা বলেন, আইন প্রণয়নের পাশাপাশি তার যথাযথ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দুটি কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নের প্রায় এক কোটি ইউরো বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন।

ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনপরিসরে অংশ নেওয়া নারীরা বিভিন্ন ধরনের হুমকি, ভয়ভীতি ও সহিংসতার শিকার হচ্ছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার সংগঠনগুলোর জন্য ধারাবাহিক অর্থায়ন এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। এ কাজে পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সমাপনী বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ, এফসিএ বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবারে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের উদ্যোগ শুধু ১৬ দিনের প্রচারাভিযানে সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে নাট্যদল বটতলা একটি পরিবেশনা উপস্থাপন করে। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং সহিংসতা প্রতিরোধে একাত্মতা প্রকাশ করেন।

মঙ্গলবার শুরু হওয়া ১৬ দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রচারাভিযান আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের মধ্য দিয়ে শেষ হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারী নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের আহ্বান

সর্বশেষ আপডেট ০৪:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬