ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিকা-অনিন্দ্যের ওপর হামলায় প্রতিবাদ উদীচীর

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 5

মোরসালিনা অনিকা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ‘ঢাকা পেপার্স’-এর হেড অব প্রোডাকশন মোরসালিনা অনিকা এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (বিজ্ঞান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ) আহ্বায়ক অনিন্দ্য বিশ্বাসের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী।

সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এ ঘটনার নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাজধানীর রমনা কালীমন্দির গেট এলাকায় ১২ থেকে ১৩ জনের একটি দল অতর্কিতভাবে অনিকা ও অনিন্দ্যের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে মুজিব হল ছাত্রদলের কর্মী গোলাম মুকতাদির ইরাম ও তার সহযোগীরা ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উদীচীর মতে, একজন সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও ছাত্রনেতার ওপর এ ধরনের হামলা মুক্তচিন্তা, স্বাধীন সাংবাদিকতা এবং প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার ওপর আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চাঁদাবাজি ও তথাকথিত ‘মোরাল পুলিশিং’-এর নামে সাধারণ মানুষ, নারী ও সংস্কৃতিকর্মীদের হয়রানির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর আগে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নারী শিক্ষার্থীদের প্রতি অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় প্রগতিশীল কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব হামলাকারীদের আরও বেপরোয়া করে তুলছে বলে মনে করে সংগঠনটি।

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বিবৃতিতে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও মোরাল পুলিশিংয়ের নামে অপতৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

বিবৃতিতে আহত মোরসালিনা অনিকা ও অনিন্দ্য বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি সন্ত্রাস ও ভয়ের পরিবেশের বিরুদ্ধে সংস্কৃতিকর্মী এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় উদীচী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অনিকা-অনিন্দ্যের ওপর হামলায় প্রতিবাদ উদীচীর

সর্বশেষ আপডেট ০১:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬