ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 26

শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে উঠেছে গাজীপুর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা। একাধিক স্থানে সড়ক আটকে দেওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘের বাজারের নতুন বাজার ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন পয়েন্টে একযোগে অবরোধের কারণে মহাসড়কের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে মহাসড়কের বিভিন্ন স্থানে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন জানান, বেলা সোয়া ১০টা পর্যন্ত শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়কে অবস্থান করছিলেন। সদর উপজেলার পাশাপাশি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভে অংশ নেন।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এদিকে একাধিক এলাকায় শ্রমিকদের একযোগে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে সকাল থেকেই গাজীপুরজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, দূরপাল্লার যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, মহাসড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ১২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬