ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
আলোচনা হবে ভারতের সঙ্গে

শেখ হাসিনাকে ফেরার সহজ বুদ্ধি দিলেন ডা. জাহেদ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 273

শেখ হাসিনা-ডা. জাহেদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে ভারতের সঙ্গে সরাসরি আলোচনার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে দেশে ফিরতে চাইলে শেখ হাসিনার জন্য সহজ একটি পথও বাতলে দিয়েছেন তিনি। উপদেষ্টার পরামর্শ, শেখ হাসিনা ভারতকে বললেই পারে, তাকে যেন বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান। বার্তা সংস্থা রয়টার্সে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজ্জামেল আলীর বরাতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার পরিকল্পনা করছেন।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, সেটি নিয়ে তার সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা নেই। বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে ভারতের সঙ্গে। কারণ, শেখ হাসিনাসহ তার সহযোগীরা ভারতে অবস্থান করছেন এবং শেখ হাসিনা বাংলাদেশের আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, কীভাবে ফিরবেন কিংবা বাংলাদেশ বিমানে, ভারতের বিমানে অথবা হেঁটে আসবেন—এসব বিষয় মুখ্য নয়। তাকে কীভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে, সেটিই ভারতের সঙ্গে আলোচনার বিষয়।

শেখ হাসিনা নিজের সিদ্ধান্তের মাধ্যমে অনেক কিছু নিয়ন্ত্রণ করছেন; এমন একটি ধারণা তৈরির চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, দুই দেশই ভৌগোলিকভাবে প্রতিবেশী। একে অপরকে পরিবর্তন করার সুযোগ নেই। তাই ইতিবাচক সম্পর্ক বজায় রেখে পারস্পরিকভাবে সম্পৃক্ত থাকার বিকল্প নেই।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামিকে ফেরত চায়। শেখ হাসিনা যদি দেশে ফিরতে আগ্রহী হন, তাহলে তার সামনে আইনি জটিলতা তৈরির প্রয়োজন নেই। চাইলে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন। তবে তার দেশে ফেরার ইচ্ছা থাকলে ভারত তাকে প্রত্যর্পণ করলেই বিষয়টির সমাধান সম্ভব।

উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে পাঠানোর পরিস্থিতি এখানে নেই। তিনি নিজেই দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশও তাকে ফেরত চাচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থান একই জায়গায় রয়েছে। তার প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রয়েছে বলেও তিনি মনে করেন না।

সবশেষে শেখ হাসিনাকে উদ্দেশ করে সহজ একটি পরামর্শ দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে বলতে পারেন, তাকে যেন বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়। এরপর বাংলাদেশে এসে কী পরিস্থিতি তৈরি হয়, সেটি তখন দেখা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আলোচনা হবে ভারতের সঙ্গে

শেখ হাসিনাকে ফেরার সহজ বুদ্ধি দিলেন ডা. জাহেদ

সর্বশেষ আপডেট ০৩:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬