ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘাতের পর কারখানায় ফিরলেন গাজীপুরের শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 8

সংঘাতের পর কারখানায় ফিরলেন গাজীপুরের শ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবিতে দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে কাজে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি।

শনিবার সকাল ৮টা থেকে শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সালনা, রাজেন্দ্রপুর, হোতাপাড়া ও বাঘের বাজারসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের দলে দলে কারখানায় প্রবেশ করতে দেখা যায়।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। ৩৫টি বন্ধ কারখানা ছাড়া অন্যগুলোতে উৎপাদন চলছে।

গত ২৭ অক্টোবর কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি পোশাক কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানা বন্ধ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর সরকার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে। পরে গত ২৪ নভেম্বর বোর্ডের সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন শ্রমিকদের একটি অংশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে অধিকাংশ কারখানা খুললেও ৩৫টি কারখানা বন্ধ থাকায় গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংঘাতের পর কারখানায় ফিরলেন গাজীপুরের শ্রমিকরা

সর্বশেষ আপডেট ১২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬