ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি, কোন গ্রেডে কত?

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 57

পোশাক খাত (ফাইল ফটো)

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ সর্বনিম্ন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত দেড়টার দিকে। দীর্ঘ আলোচনা শেষে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।

রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। তবে বোর্ডের ছয় সদস্যের ভোটে ১৭ হাজার টাকার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পায়। এর পক্ষে চারটি এবং ১৮ হাজার টাকার পক্ষে দুটি ভোট পড়ে।

কোন গ্রেডে কত বেতন

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা।

এদিকে মজুরি বোর্ডের বৈঠক চলাকালে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ৩০ থেকে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে স্লোগান দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি, কোন গ্রেডে কত?

সর্বশেষ আপডেট ০৫:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬