ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে-স্কেলে ২০ গ্রেডে বেতন কত

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 190

পে-স্কেল

নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। ফলে নতুন পে-স্কেলে গ্রেডভেদে মূল বেতনে পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হলেও তা প্রকাশ করা হয় শনিবার। এরপর সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন কাঠামোয় কোন গ্রেডে কত মূল বেতন নির্ধারণ করা হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নতুন পে-স্কেলে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা। তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা।

চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ টাকা। পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার টাকা। ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা এবং সপ্তম গ্রেডে ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা করা হয়েছে।

অষ্টম গ্রেডের মূল বেতন ২৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪৬ হাজার টাকা। নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা এবং দশম গ্রেডে ১৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা।

একাদশ গ্রেডে মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। দ্বাদশ গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা এবং ত্রয়োদশ গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা।

নতুন পে-স্কেলে ২০ গ্রেডে বেতন কত
নতুন পে-স্কেলে ২০ গ্রেডে বেতন কত

চতুর্দশ গ্রেডের মূল বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে। পঞ্চদশ গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা, ষোড়শ গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা করা হয়েছে।

সপ্তদশ গ্রেডে মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। অষ্টাদশ গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা এবং ঊনবিংশ গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

সবশেষে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই গ্রেডে মূল বেতন বেড়েছে ১১ হাজার ৭৫০ টাকা।

নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে কার্যকর হওয়ার পরপরই পুরো বর্ধিত বেতন হাতে পাবেন না সরকারি চাকরিজীবীরা। প্রথম ছয় মাস ধাপে ধাপে বর্ধিত বেতনের অর্থ দেওয়া হবে।

জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তার ওপরের গ্রেডের কর্মচারীরা নতুন মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই হার হবে ৫০ শতাংশ। ফলে নতুন কাঠামো কার্যকর হলেও প্রথম ছয় মাসে নির্ধারিত পুরো বর্ধিত অর্থ একসঙ্গে পাওয়া যাবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন পে-স্কেলে ২০ গ্রেডে বেতন কত

সর্বশেষ আপডেট ০৮:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬