ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার অভিযোগে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৭:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 3

কিশোরগঞ্জ মডেল থানা

কিশোরগঞ্জে স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে বটি দিয়ে তাঁর পুরুষাঙ্গে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের বড়বাজারের মোরগমহল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্বামীর নাম মিলন মিয়া (৬০)। তিনি ওই এলাকার মেহর আলী ওরফে হাসু ফকিরের ছেলে। অভিযুক্ত স্ত্রীর নাম তাসলিমা (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়ার অভিযোগ নিয়ে শনিবার রাতে তাঁদের মধ্যে দীর্ঘ সময় ঝগড়া হয়। এর জেরে রোববার ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় তাসলিমা বটি দিয়ে তাঁর পুরুষাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় মিলন মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তাসলিমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পরকীয়ার অভিযোগে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬