ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
গোপালগঞ্জে ভাঙচুরের অভিযোগ

ভারতে পালিয়ে গিয়েও শেষরক্ষা হলো না যুবকের

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৪:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 8

ভারতে পালিয়ে গিয়েও শেষরক্ষা হলো না যুবকের

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর ভারতে পালিয়ে গিয়েছিলেন প্রান্ত তালুকদার (২০)। তবে শেষরক্ষা হয়নি তাঁর। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে তাঁকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন স্থান থেকে তাঁকে আটক করা হয়।

প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেছেন, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন তিনি। পরে ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

ভারতের হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থানের পর শনিবার বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হন তিনি।

পরে তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে ভাঙচুরের অভিযোগ

ভারতে পালিয়ে গিয়েও শেষরক্ষা হলো না যুবকের

সর্বশেষ আপডেট ০৪:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬