ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা মোতায়েনের প্রয়োজন দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 3

সেনা মোতায়েনের প্রয়োজন দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার শঙ্কিত নয়।

ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সব সময় সতর্ক থাকে। প্রয়োজন অনুযায়ী তাদের মোতায়েন করা হয়। এটি বাহিনীগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো প্রয়োজনীয় দায়িত্ব পালন করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেনা মোতায়েনের প্রয়োজন দেখছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬