ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা, কাঠগড়ায় যুবদল

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০৮:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 25

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা, কাঠগড়ায় যুবদল

রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং মহানগর যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সংগঠনের কমিটিতে পুনর্বাসনের অভিযোগ তুলে সম্মেলন পণ্ড করে দেওয়া হয় বলে দাবি আয়োজকদের। তবে যুবদল নেতারা হামলা ও হাতাহাতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

পূজা উদযাপন পরিষদের নেতাদের অভিযোগ, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর সম্মেলনের কার্যক্রম শুরু হলে ৫০ থেকে ৬০ জনের একটি দল সেখানে গিয়ে হামলা চালায়। এ সময় মঞ্চের আসবাব ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়। জেলা কমিটির সভাপতি রামজীবন কুন্ডুসহ কয়েকজনকে মারধর করা হয় এবং একাধিক নেতাকর্মী আহত হন।

সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা অভিযোগ করেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সুনীল রায় ও বিপ্লব রায়ের নেতৃত্বে হামলা চালানো হয়। তাঁদের সঙ্গে মহানগর যুবদলের আহ্বায়ক নূরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিনও জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

সন্তোষ শর্মা বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কেউ সংগঠনের কমিটিতে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অভিযোগের ভিত্তিতে সম্মেলনে হামলা চালিয়ে ভাঙচুর ও সভা পণ্ড করার অধিকার কারও নেই। পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকতে পারেন।

তিনি আরও জানান, হামলার ঘটনায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও সরকারের ঊর্ধ্বতন মহলে অভিযোগ জানানো হবে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে, বিকেলে সংবাদ সম্মেলন করে হামলার অভিযোগ অস্বীকার করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়। তাঁর দাবি, পুলিশের অনুমতি ছাড়াই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মী এবং জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মামলার আসামিদের সংগঠনের কমিটিতে অন্তর্ভুক্ত করে পুনর্বাসনের চেষ্টা চলছিল। এ খবর পেয়ে সনাতন ধর্মাবলম্বীদের একটি পক্ষ প্রতিবাদ জানাতে যায়।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় সংগঠনের কমিটিতে তাঁদের মতাদর্শের মানুষদের জায়গা দেওয়া হয়নি। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের পরও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

মহানগর যুবদলের সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন বলেন, আওয়ামী লীগের সক্রিয় নেতা ও জুলাই আন্দোলনের মামলার আসামিদের কমিটিতে রাখার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, এ ধরনের ব্যক্তিদের মাধ্যমে মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটিয়ে দায় বিএনপির ওপর চাপানো হতে পারে। তবে তাঁরা কোনো ভাঙচুর বা হাতাহাতিতে অংশ নেননি বলে দাবি করেন তিনি।

যুবদল নেতা নূরুন্নবী চৌধুরী মিলনও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, ফ্রন্টের নেতা নিখিলেন্দ্র শংকর গুহ রায়কে হেনস্তার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পরে তাঁরা আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে স্লোগান দেন।

এদিকে রংপুর মহানগর পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানিয়েছেন, সম্মেলনস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে হামলার অভিযোগ জানান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা, কাঠগড়ায় যুবদল

সর্বশেষ আপডেট ০৮:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬