ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০৫:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 5

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত জনপদ ও বসতবাড়ি রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় ভাঙন পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেড় মাস আগে এলাকাটি পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে জিও ব্যাগ ফেলার পরও কিছু অংশে ভাঙন অব্যাহত রয়েছে। নদীর বাঁক ও স্রোতের গতিপথের কারণে ভাঙন প্রতিরোধে কারিগরি সমীক্ষার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, এখানে অপরিকল্পিতভাবে কাজ করলে স্থায়ী সমাধান পাওয়া যাবে না। নদীর বাঁকগুলো কীভাবে নিয়ন্ত্রণ বা সোজা করা যায়, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএর চলমান খননকাজের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে যৌক্তিক সমাধান বের করতে হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, নদীভাঙনে স্থানীয় মানুষের ঘরবাড়ি ও কৃষিজমি বিলীন হচ্ছে। অনেকে জীবিকা হারিয়ে বেকার ও বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। এসব মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তাঁর নৈতিক দায়িত্ব। পানি উন্নয়ন বোর্ড সমীক্ষা শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিলে তার ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

সর্বশেষ আপডেট ০৫:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬