ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 10

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে মাহমুদুর রহমান সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর, বাগেরহাটের মোড়েলগঞ্জ এবং রাজবাড়ী সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই সঙ্গে পুলিশের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়। ওই ঘটনার পর থেকে থানার নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে পুলিশকে।

এমন পরিস্থিতিতে নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম পুরোপুরি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে নতুন ওসির সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

নবাগত ওসি মো. মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। বিভিন্ন থানা ও পুলিশি ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, মাহমুদুর রহমানের আগে মুকসুদপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

সর্বশেষ আপডেট ১২:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬