ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 9

বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

সুন্দরবনের বনদস্যুদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগে খুলনার কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। একই অভিযোগে বনদস্যুদের খাদ্য ও রসদ সরবরাহকারী আব্দুর রহিম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এসআরবি-৬। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ জানায়, হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বনদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

ব্যাটালিয়নটির দাবি, হাফিজুর রহমান সুন্দরবনের বনদস্যুদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। অন্যদিকে, আব্দুর রহিম বনদস্যুদের জন্য খাবার ও অন্যান্য রসদ পৌঁছে দিতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কেও তিনি বনদস্যুদের তথ্য দিতেন বলে জানিয়েছে এসআরবি-৬।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬