ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩৫১

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 22

হামে মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, সিলেট বিভাগের তিনজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৫৫৪।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩৫১

সর্বশেষ আপডেট ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬