১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

- সর্বশেষ আপডেট ০৩:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 1
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দলটি। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিজয়ের মাস উপলক্ষে ইতিমধ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হবে। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরা সভায় অংশ নেন।
































