ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীর এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা

আশরাফুজ্জামান, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০১:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 7

পলাশবাড়ীর এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম খবরবাড়ি ২৪ ডটকম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে আল ইয়াসা রহমান সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ভূমিসেবা সহজীকরণ, জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পৌর প্রশাসক হিসেবেও নাগরিক সেবা নিশ্চিত করা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা প্রশংসিত হয়েছে।

তাঁর কর্মনিষ্ঠা, দক্ষতা ও জনসেবামূলক অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন, পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান সরকার, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, মডেল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতা, সিনিয়র সাংবাদিক ফেরদৌছ মিয়া ও মাসুদার রহমান মাসুদ।

এ ছাড়া পলাশবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, ওমর ফারুক, সরকার লুৎফর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, জনবান্ধব ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে পলাশবাড়ীতে তাঁর অবদান স্থানীয় মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পলাশবাড়ীর এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা

সর্বশেষ আপডেট ০১:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬