ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরারাত পর্বতে মিলল নূহ(আঃ)’র নৌকার নতুন সূত্র!

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 9

আরারাত পর্বতে মিলল নূহ(আঃ)’র নৌকার নতুন সূত্র!

তুরস্কের আরারাত পর্বতের কাছে হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধানে গিয়ে প্রায় ৪ হাজার ৩০০ বছরের পুরোনো কাঠের নমুনা পাওয়ার দাবি করেছে একটি অনুসন্ধানকারী দল। দলটির দাবি, উদ্ধার করা কাঠের বয়স বাইবেলে বর্ণিত মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে মিলে যায়। তবে এসব কাঠ নূহ (আ.)-এর নৌকার অংশ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অনুসন্ধানকারী দলের প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু জোন্স এ তথ্য জানান। তিনি বলেন, অনুসন্ধানস্থল থেকে কয়েক ব্যাগ পোড়া কাঠের মতো দেখতে নমুনা সংগ্রহ করেছেন তারা। এ ছাড়া উদ্ধার করা কয়েকটি কাঠের টুকরোয় যন্ত্রপাতি দিয়ে কাজ করার মতো চিহ্নও পাওয়া গেছে।

জোন্সের ভাষ্য অনুযায়ী, নৌকার মতো দেখতে একটি কাঠামোর পশ্চিম পাশে মাটির প্রায় ৩০ ফুট গভীর থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। কাঠামোটির দৈর্ঘ্য প্রায় ৩০০ হাত বলে দাবি করেছেন তিনি। বাইবেলে নূহের নৌকার যে দৈর্ঘ্যের উল্লেখ রয়েছে, তার সঙ্গে এই কাঠামোর পরিমাপের মিল রয়েছে বলেও দাবি তার।

জোন্স বলেন, ‘কাঠের নমুনাগুলো প্রায় ৪ হাজার ৩০০ বছরের পুরোনো। নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে এর মিল রয়েছে। তবে কাঠগুলো সেখানে কীভাবে পৌঁছাল, তা এখনো আমরা জানি না।’

আরারাত পর্বতের কাছে নৌকার মতো দেখতে এই কাঠামোটি আবিষ্কৃত হয় ছয় দশকেরও বেশি সময় আগে। এরপর থেকেই এটি নূহের নৌকার সম্ভাব্য অবস্থান কি না, তা নিয়ে নানা সময়ে অনুসন্ধান ও বিতর্ক হয়েছে।

অ্যান্ড্রু জোন্সের বিশ্বাস, তারা নূহের প্রকৃত নৌকার সন্ধানেই গবেষণা করছেন। তবে শুধু প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না তারা। সংগৃহীত প্রতিটি নমুনা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর গবেষণার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে অনুসন্ধানকারী দলের এই দাবি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ঐকমত্য নেই। প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, নৌকার মতো দেখতে কাঠামোটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া একটি শিলাগঠন। উদ্ধার করা কাঠের নমুনার সঙ্গে নূহের নৌকার কোনো সম্পর্ক রয়েছে, এমন চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইসলাম, খ্রিষ্টধর্ম ও ইহুদিধর্মের ধর্মীয় বর্ণনায় নূহ (আ.) ও মহাপ্লাবনের ঘটনা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, আল্লাহর নির্দেশে নূহ (আ.) মহাপ্লাবনের আগে একটি নৌকা নির্মাণ করেন। সেই নৌকায় বিশ্বাসীদের এবং প্রাণীদের জোড়ায় জোড়ায় আশ্রয় দেওয়া হয়েছিল। তবে তুরস্কের আরারাত অঞ্চলে পাওয়া কাঠামোটিই সেই নৌকা কি না, তা নিয়ে রহস্য এখনো কাটেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরারাত পর্বতে মিলল নূহ(আঃ)’র নৌকার নতুন সূত্র!

সর্বশেষ আপডেট ১১:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬