ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রথম ফ্লাইটে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের বিদায় জানাবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক।

তিনি জানান, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন নির্বাচিত কর্মীরা। তাঁদের নিয়োগ চুক্তি হবে তিন বছরের, যা নবায়নযোগ্য। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।

এ কর্মসূচিতে মালয়েশিয়াগামী কর্মীদের বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ দিচ্ছে নিয়োগকর্তা।

বোয়েসেলের হিসাবে, জনপ্রতি আনুমানিক দুই লাখ টাকা খরচ সাশ্রয় হচ্ছে কর্মীদের। সেই হিসাবে ১১২ জনের মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

কর্মী নির্বাচনের প্রক্রিয়াও ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১১২ জন।

সরকারি উদ্যোগে পর্যায়ক্রমে বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

সর্বশেষ আপডেট ০৪:৩২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬