এসএসসি পাসেই সিলেটে সরকারি চাকরি, পদ ১৭৮টি

- সর্বশেষ আপডেট ০১:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 9
সিলেট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কার্যালয় এবং এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে ৮টি ক্যাটাগরির পদে মোট ১৭৮ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
এ নিয়োগে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আজ ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে ২৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
নিয়োগে অংশ নিতে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে সিলেট জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী – পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: সিলেট
- বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন সিলেট জেলার সিভিল সার্জনের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

































