৪ পদে ১১ জন নিয়োগ দেবে বরিশাল বিভাগীয় কমিশনার

- সর্বশেষ আপডেট ০১:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 94
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি ক্যাটাগরির পদে মোট ১১ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এক নজরে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশালের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বরিশাল বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: বরিশাল
- বয়স: ২৫ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ১১২ টাকা এবং ২-৪ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।





































