শিরোনাম
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে
৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 4
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। ফরম জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া ২ ডিসেম্বর একই সময়ে ও একই স্থানে পূরণ করা মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Tag :
উপনির্বাচন কিশোরগঞ্জ-৩ জাতীয় সংসদ নির্বাচন দলীয় মনোনয়ন নয়াপল্টন বিএনপি বিএনপির রাজনীতি মনোনয়ন ফরম






























