ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-৩ আসনে ভোট ১০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 50

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া আসনটিতে ভোটগ্রহণের এ তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ডিসেম্বর। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জ-৩ আসনে ভোট ১০ জানুয়ারি

সর্বশেষ আপডেট ০৪:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬