ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক খাতে অনিয়মের কথা স্বীকার অর্থমন্ত্রীর

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 5

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-সংগৃহীত ছবি

দেশের ব্যাংকিং ও বীমা খাতে নানা অনিয়মের কথা স্বীকার করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট সব পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করে মার্কেটভিত্তিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

শনিবার (২৮ নভেম্বর) লোকাল এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্টের (বিএআরটিএ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, এ খাত নিয়ে অনেক বিতর্ক ও অভিযোগ রয়েছে। সরকার সবকিছু তৈরি করে দেবে, আর ব্যবসায়ীরা শুধু সুযোগ-সুবিধা ব্যবহার করবেন; এমনটা হতে পারে না। ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিক আদান-প্রদান নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যক্রমের প্রশংসা করে আমির খসরু বলেন, গভর্নর কম কথা বলে বেশি কাজ করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে বলা হয়, ব্যবসা পরিচালনার ব্যয়ের বড় একটি অংশ চলে যায় এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এসব চার্জ নিয়ে ব্যাংকের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা কম।

এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ করতে এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ সহনীয় পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানায় বিজিএমইএ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আর্থিক খাতে অনিয়মের কথা স্বীকার অর্থমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৩:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬