ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জামিন পেয়েছেন সবাই

লন্ডনে এনসিপি-আ.লীগ সংঘর্ষ: গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 1

লন্ডনে এনসিপি-আ.লীগ সংঘর্ষ

লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

লন্ডন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এর আগে, গত ১৬ নভেম্বর রাতে পূর্ব লন্ডনের রোমফোর্ডে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তাঁর ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামিন পেয়েছেন সবাই

লন্ডনে এনসিপি-আ.লীগ সংঘর্ষ: গ্রেপ্তার ৬

সর্বশেষ আপডেট ১২:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬