ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দোসররা সরকারবিরোধী অপপ্রচার চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 8

সরকারবিরোধী অপপ্রচার চলছে: রিজভী

প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোসররা বর্তমান সরকারের জনমুখী কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও রক্তপাতের মতো পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ধৈর্যের সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে না। বরং প্রশাসন ও গণমাধ্যমে থাকা একটি পক্ষ জনদৃষ্টি ভিন্ন খাতে নিতে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিগত সরকারের আমলে বিএনপির দুঃসময়ে দলটির বক্তব্য তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

পোশাক খাতের শ্রমিক আন্দোলন এবং বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার আলোচনা প্রসঙ্গে রিজভী বলেন, শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে; এমন তথ্যের ভিত্তি কী? সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতির সমাধান করেছে। তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের কর্মী রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ড ও অস্থিতিশীলতার পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো ইন্ধন জোগাচ্ছে বলেও দাবি করেন তিনি।

রিজভীর অভিযোগ, প্রতিদিন হত্যা ও রক্তপাতের ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ওই দিন বেলা ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশের নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত হয়েছে দাবি করে রিজভী বলেন, এটি হবে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ। ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে দৃঢ় করে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দোসররা সরকারবিরোধী অপপ্রচার চলছে: রিজভী

সর্বশেষ আপডেট ০৪:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬