ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 71

পুলিশ সদর দপ্তর

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশ কর্মকর্তা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে পুলিশ বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়েছে।

পুলিশ জানায়, অপপ্রচারে জড়িত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি দপ্তরে অন্যায় তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণও তাদের কাছে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে।

একই সঙ্গে সতর্ক করে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ দায়িত্ব পালনে জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের

সর্বশেষ আপডেট ০৭:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬