ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০৫ টন ক্ষেপণাস্ত্রের রাসায়নিক জব্দ, গন্তব্য বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 173

৪০৫ টন ক্ষেপণাস্ত্রের রাসায়নিক জব্দ, গন্তব্য বাংলাদেশ (ভিডিও থেকে নেয়া)

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটবোঝাই একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি আটক করা হয়। ইন্দোনেশীয় দকর্তৃপক্ষের দাবি, জব্দ করা রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।

ইন্দোনেশিয়ার সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর কমোরোসের পতাকাবাহী জাহাজটিতে অভিযান চালায় দেশটির নৌবাহিনী। জাহাজটির ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া সেখানে বিপুলসংখ্যক খালি ৪জি এলটিই সিম কার্ডও ছিল। অভিযানের সময় জাহাজটির সব কটি কনটেইনার জব্দ করা হয়।

সোডিয়াম পারক্লোরেট একটি জারক রাসায়নিক। রকেটের জ্বালানি তৈরিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উৎপাদনে এটি ব্যবহার করা যায়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড কোডেরাল-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, প্রায় চার টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। সেই হিসাবে জব্দ করা ৪০৫ টন রাসায়নিক দিয়ে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা রয়েছে।

ডেনি সেপ্টিয়ানা জানান, জাহাজটির বেশ কয়েকটি প্রশাসনিক নথির মেয়াদ গত ৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছিল। এসব নথির বৈধতাও স্থগিত ছিল। বিপজ্জনক রাসায়নিক পরিবহনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজটির ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযান চালানো হয়েছে। রাসায়নিকগুলো যথাযথ নিয়মে পরিবহন ও ব্যবস্থাপনা করা না হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে জাহাজে থাকা ব্যক্তিদের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি তদন্তাধীন।

এদিকে, একই সময়ে সুমাত্রা উপকূলে আরেকটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৫ নভেম্বর আচেহ তামিয়াংয়ের কুয়ালা রাজা মুদা উপকূলে অভিযান চালিয়ে ২০ দশমিক ০৭ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়। চীনা টি-ব্যাগে মোড়ানো ২০টি প্যাকেটে এসব মাদক রাখা হয়েছিল।

ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা বলেন, সামুদ্রিক নজরদারি জোরদার এবং অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফলে অভিযান দুটি সফল হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪০৫ টন ক্ষেপণাস্ত্রের রাসায়নিক জব্দ, গন্তব্য বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৯:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬